ওয়ানডেকে বিদায় দিলেন ম্যাককালাম

0

খেলাধুলা: সীমিত ওভারের ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন ব্রেন্ডন ম্যাককালামের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের এই জয়ে ম্যাচ ও সিরিজ জিতে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বললেন ম্যাককালাম।

হ্যামিলটনের সেডন পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডে ম্যাচে ৪৬তম ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল ৫৯, গ্রান্ট ইলিয়ট ৫০ এবং ব্রেন্ডন ম্যাককালামের স্বভাবসুলভ ৪৭ রান করে নিউজিল্যান্ডকে শক্ত ভিত্তি গড়ে দিলেও মাত্র ১৪ বলের ব্যবধানে ৯ রানে শেষ ৫ উইকেট হারায় কিউইরা। মিচেল মার্শ সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন হ্যাজেলউড, হ্যাস্টিং ও বোল্যান্ড।

ছোট লক্ষ্যের জবাবে অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারায়। এক সময় ৯৪ রানে চার উইকেট হারিয়ে ফেলে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর শেষ ২০ রানে ৪ উইকেট হারিয়ে ১৯১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। উসমান খাজা সর্বোচ্চ ৪৪ রান করেন, মিচেল মার্শ করেন ৪১। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৩ টি এবং কোরি অ্যান্ডারসন ও ইশ সোধি ২ টি করে উইকেট নেন।

এর আগে ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ওপেন করতে নামার সময় ম্যাককালামকে গার্ড অব অনার দেয় অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। ঝড়ো গতিতে নয়টি বাউন্ডারিতে ২৭ বলে ৪৭ রান করেন ম্যাককালাম। এর মধ্যে তিনটি ছক্কা রয়েছে। স্কট বোল্যান্ডের বিপক্ষে মারা ছক্কাটি ছিল ক্যারিয়ারের ২০০তম। ওয়ানডেতে তার থেকে বেশি ছক্কা মেরেছেন কেবল আর তিনজন রয়েছেন। মার্টিন গাপটিলের সঙ্গে ৮৪ রানের জুটি গড়ার পরে মিচেল মার্শের বলে জন হ্যাস্টিংয়ের হাতে ধরা পড়েন। ২৬০ টি ওয়ানডেতে ৬০৮৩ রান করেছেন ৩৪ বছর বয়সী ম্যাককালাম, ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে করা ক্যারিয়ার সর্বোচ্চ ১৬৬ রান।

টেস্টে সর্বোচ্চ ১০০ ছক্কার রেকর্ডে গিলক্রিস্টের সঙ্গে এক সঙ্গে আছেন তিনি। অস্ট্রেলিয়ার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ১৪ বছরের নিউজিল্যান্ড ক্যারিয়ারের সমাপ্তি টানবেন তিনি। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্রেন্ডন ম্যাককালামের শেষ ম্যাচ। ক্রিকইনফো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.