চমক নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল

0

সিটিনিউজবিডিঃ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সেরা সাফল্য কী? ২০১০ সালে রানার্স-আপ হয়েছিল তারা। এটাই টি-২০ বিশ্বকাপের তাদের সেরা সাফল্য, গর্ব করার বিষয়। ওয়ানডেতে পাঁচবার বিশ্বকাপ জিতলেও ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে এখনো শিরোপা জিততে পারেনি অসিরা। শিরোপা জয়ের খোঁজে এবার ভারত আসছে অস্ট্রেলিয়া। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকটি চমক নিয়েই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন অসি নির্বাচকরা।

সোমবারের ঘোষিত অস্ট্রেলিয়া দলে বড় চমক অধিনায়কত্বে পরিবর্তন। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিন্সকে সরিয়ে অসিদের নেতৃত্বে রাখা হয়েছে স্টিভেন স্মিথকে। তবে ছয়টি টি-২০তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া অ্যারন ফিন্স রয়েছেন আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে।

এদিকে অস্ট্রেলিয়ার টি-২০ দলের নিয়মিত উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে রাখা হয়নি স্কোয়াডে। সবাইকে চমকে দিয়ে তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পিটার নেভিল। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ১০ টি টেস্ট ম্যাচ খেললেও এখনো পর্যন্ত নেভিলের খেলা হয়নি কোনো ওয়ানডে কিংবা টি-২০ ম্যাচ। এ ছাড়া কোনো টি-২০ না খেলা বাঁ-হাতি স্পিনার অ্যাশটন অ্যাগার জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার স্কোয়াডে। দল থেকে বাদ পড়েছেন নাথান লিওন, ক্যামেরন বয়েস ও শন টেইট।

অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, অ্যান্ড্রু টাই, শেন ওয়াটসন, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস ও জস হ্যাজেলউড।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.