টস হেরে ব্যাটিংয়ে ভারত

0

সিটিনিউজবিডিঃ যুব বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে এশিয়ার দুই দল ভারত-শ্রীলঙ্কা। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস হেরে ব্যাট করছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান।

উদ্বোধনী জুটিতে আসে ২৩ রান। মাত্র ১৪ রান করে আউট হয়ে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পান্ত। আসিথা ফার্নান্দোর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে তুলে দেন তিনি। ১ম উইকেটের রেশ কাটতে না কাটতেই ভারত শিবিরে আঘাত হানেন লাহিরু কুমারা। অধিনায়ক ইশান কিশান ফিরে যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। মাত্র ৭ রান আসে তার ব্যাট থেকে।

এরপর আনমলপ্রিত সিং কে নিয়ে এগিয়ে যাচ্ছেন পুরো সিরিজি দারুণ খেলা সরফরাজ খান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.