সিএমইউজে’র আহ্বায়ক কমিটি গঠন

0

চট্রগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সি এম ইউ জে)’র আহ্বায়ক কমিটি গঠনকল্পে এক সভা অদ্য ৮ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৪টায় হাসান মুকুলের সভাপতিত্বে নূর আহমদ সড়কস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নিম্নেউল্লেখিত ব্যক্তিদের নিয়ে সাত সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন-হাসান মুকুল (দৈনিক আমাদের চট্টগ্রাম) আহ্বায়ক, লোকমান চেীধুরী (দৈনিক যুগান্তর) যুগ্ন আহ্বায়ক ও ইয়াকুব আলী মনি (দৈনিক কর্ণফুলি) সদস্য সচিব। কমিটির অন্যান্য সদস্যরা হলেন এম, ওসমান গণি, শামসুল আলম টগর, ওমর ফারুক ও রিমন বড়ুয়া।

উল্লেখ্য, বিগত নির্বাচিত কার্য নির্বাহী কমিটির মেয়াদ উর্ত্তীর্নসহ দীর্ঘ ১১বৎসর ধরে কমিটি গঠন সংক্রান্ত নির্বাচনী জঠিলতার কারণে ইউনিয়নের নিয়মিত কার্যক্রম প্রায় অচল অবস্থায় রয়েছে। এই সংকট থেকে উত্তোরণের জন্য সাধারণ সদস্যগণ সম্মিলিত হয়ে এই আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেন।

উল্লেখ্য ইউনিয়ন এর ২১শে ফেব্রুয়ারীর পিকনিক সংক্রান্ত সকল প্রকার আর্থিক লেনদেন ও তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে নবগঠিত এ আহ্বায়ক কমিঠির সাথে যোগাযোগ করতে ইউনিয়নের সকল সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.