সানি লিওনের বিরুদ্ধে মামলা

0

বিনোদন : বলিউডের আলোচিত পর্নোস্টার সানি লিওনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সানির সঙ্গে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‌‘মাস্তিজাদে’ অন্যান্য অভিনেতা ও কলাকুশলীদেরও এই মামলায় আসামি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মিলাপ জাবেরির পরিচালনা ও সানি লিওন অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সেক্স কমেডি ঘরানার ছবিটিতে অশ্লীলতার সীমা অতিক্রম করেছে। সেখানে একটি দৃশ্যে মন্দির অবমাননা করে হিন্দুদের হেয় করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, ‘মাস্তিজাদে’র একটি দৃশ্যে মন্দিরের ভেতর কনডমের প্রচারণা চালিয়েছেন সানি। আর এতেই বেজায় চটেছে ভারতের হিন্দুবাদী সংগঠনগুলো। তারা ধর্ম অবমাননার অভিযোগ এনে দিল্লির আদর্শ নগর থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

ভারতীয় পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.