বিএনপির প্রচারণায় যুক্তরাষ্ট্র অসদাচরণ করেছে

0

সিটিনিউজবিডি: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপির প্রচারণায় জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অসদাচরণ করেছে।

আজ শুক্রবার ১১টার দিকে সিলেট নগরীর কুমারগাওয়ে বেসরকারি শাহজাহান উল্লাহ জেনারেশন পাওয়ার প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে সব শর্ত শীঘ্রই পূরণ করা হবে। শর্ত পূরণের পর যদি জিএসপি না দেয়া হয় তাহলে বুঝতে হবে এটা রাজনৈতিক কারণে দেয়া হয়নি। যুক্তরাষ্ট্রের দেয়া শর্তের মধ্যেই তাদের সীমাবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বাজেট হবে আড়াই হাজার কোটি টাকার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.