বাউবিতে চলছে ভাষা আন্দোলন চিত্র প্রদর্শনী

0

চট্টগ্রাম: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চট্টগ্রাম কেন্দ্রে শুরু হয়েছে মহান ভাষা আন্দোলন চিত্র প্রদর্শনী।

শুক্রবার সকালে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিজেইউ) সভাপতি এজাজ ইউসুফী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউবি চট্টগ্রাম এর আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী।

আয়োজক সূত্র জানায়, বাউবি’র শিক্ষার্থীদের ভাষা আন্দোলন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে মহান ভাষা আন্দোলনের ওপর দুর্লভ আলোকচিত্র, দলিলপত্র, পেপার ক্লিপিংস ও অডিও ভিডিও প্রদর্শন করা হচ্ছে।

প্রদর্শনীতে ৭০টি স্থিরচিত্র প্রদর্শিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা এসব দুর্লভ আলোকচিত্র ও অন্যান্য সামগ্রী সরবরাহ ও এগুলো প্রদর্শনে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

এছাড়া ভাষা আন্দোলনের ওপর ডকুমেন্টরি প্রদর্শনীর পরপরই অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। শনিবার প্রদর্শনী শেষ হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.