টস হেরে ফিল্ডিংয়ে মিরাজরা

0

সিটিনিউজবিডিঃ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শনিবার সকাল ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।

শ্রীলঙ্কার দুই ওপেনার কামিন্দু মেন্ডিস ও সালিন্দু পেরেইরা দুর্দান্ত সূচনা করেন। ৬০ রানের ওপেনিং জুটি গড়ে বড় স্কোর গড়ার আভাসই দিচ্ছিলেন তারা। তবে চোখ রাঙাতে থাকা দুই লঙ্কান ওপেনারকে এরপরই ফিরিয়ে দিতে সক্ষম হন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। মেন্ডিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। আর পেরেইরা উইকেটের পেছনে ধরা পড়েন সেই মিরাজের বলেই।

এর আগে বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশ হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ যুব দলের কাছে। আর শ্রীলঙ্কা ভারতের কাছে হেরে ফাইনালে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হয়। এ দুটি দলকে নিয়েই ফতুল্লায় হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.