কেন, কোন রঙের পোশাক

0

সিটিনিউজবিডিঃ টানা ব্যস্ততার মাঝেও আবেগের কিন্তু স্পষ্ট অবস্থান। তাইতো বিশেষ দিনগুলোতে পছন্দের মানুষকে সময় দেয়ার প্রবণতাও কাজ করে চলে সমানভাবে। তাকে খুশি করতে সাজ পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে সাজে আপনার মন। কিন্তু সবার ক্ষেত্রে কি এই সরল সত্য সব সময় ঠিক থাকে? অনেকেই আছেন এর বিপরীত পথে হাঁটছেন। মনের মাঝে বইছে আবেগের ভিন্নধারার স্রোত। আপনার অনুভূতির স্পষ্ট প্রকাশ ঘটাতে পোশাকের রয়েছে সবচেয়ে বড় অবদান। বিশেষ এই দিনগুলোতে আপনিও প্রকাশ ঘটাতে পারেন মনের আসল সত্যের। আর তাই জেনে নিন কোন রঙের পোশাক আপনার অনুভূতির সুক্ষ্ম প্রকাশ ঘটাতে সক্ষম।

নীল – আপনি যে ফ্রি আছেন, প্রেমে পড়তে চান। আপনার অপ্রকাশ্য আবেদন বোঝাতে নীল রঙের পোশাক পরতে পারেন।

সবুজ – আপনি যে সেই ভালোলাগার মানুষটির জন্য অপেক্ষা করে রয়েছেন, তাকে কী সেটা বোঝাতে চান? তবে সবুজকে বেছে নিন।

কমলা – প্রেমের এই দিনে মনের কথাটি ভালোলাগার মানুষকে চুপিসারে বুঝিয়ে দিতে পরতে পারেন কমলা রঙের ড্রেস।

গোলাপি – প্রেমের প্রস্তাবটিতে যে আপনি সম্মতি জানাছেন সেটা বোঝাতে পরতে পারেন এই রঙের জামাকাপড়।

কালো – কেউ কি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে? আপনি কি তাকে নাকচ করতে চান। গায়ে গলিয়ে নিন কালো ড্রেস।

সাদা – আপনি যে আগে থেকেই অন্য কারোর প্রেমিক বা প্রেমিকা। সেটা বাকিদের বোঝাতে বেছে নিতে পারেন সাদা।

হলুদ – সম্পর্কে বিচ্ছেদের ইঙ্গিত দেয় এই রঙ।

ধূসর – প্রেম ভালোবাসায় আর মন নেই। মন কানাই কানাই পূর্ণ আছে বিরহে। এমনটাই বোঝাতে পারবেন এই রঙের ড্রেস পরে।

লাল – সম্পর্কটিতে আপনি সুখী নন এবং তার থেকে মুক্তি পেতে চান। এমনটা হলে কিন্তু লাল পরুন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.