সিটিনিউজবিডিঃ বিশ্ববিখ্যাত ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এলজি অন্যতম। দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি কয়েক সপ্তাহ আগে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন এলজি জি৫ মোবাইল মার্কেটে উম্মুক্ত করেছে। নতুন এই মোবাইলটির কয়েকটি অত্যাধুনিক ফিচার রয়েছে। তার মধ্যে একটি হলো এর ডিসপ্লে সবসময় অন থাকবে এবং এই ফোনটির সাথে দেয়া হয়েছে একটি কুইক কভার কেইস। যা দিয়ে কেইসের ওপরের কভার থেকেই কল গ্রহণ বা বর্জন করা যাবে।
শুধু কল গ্রহণ বা বর্জনই নয়, এই কভারের সাহায্যে মোবাইলের অ্যালার্ম ও নিয়ন্ত্রণ করা যাবে। এই স্মার্ট কভারের ওপরের অংশে একটি ছোট উইন্ডো আছে। যেখানে সময়, মিসড কল, ম্যাসেজ, ইমেইল অ্যালার্ট সহ আরও কিছু ফিচার প্রদর্শন করবে। এবং এই ডিসপ্লেটি কখনো অফ হবে না।
নতুন এই মোবাইল ফ্লিপ কভারটি ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য মোবাইল বিশ্ব কনগ্রেস ইন বার্সেলোনাতে প্রদর্শিত হবে।
