সিরিয়া সীমান্তে পাথরের দেয়াল বানাচ্ছে তুরস্ক

0

আন্তর্জাতিক ডেস্ক,সিটিনিউজবিডিঃ ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নতুন করে সিরিয়া সীমান্তে দেয়াল তৈরির কাজে হাত দিয়েছে তুরস্ক। দেশের মারদিন জেলার নুসায়বিন অঞ্চলের সীমান্তরেখা ধরে পরিখা খননের পাশাপাশি ভারী পাথরের দেয়াল তৈরির কাজ শুরু করেছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সিরিয়ার কামিশ শহরের প্রতিবেশি এই অঞ্চলটিতেই তুরস্কের অন্যতম খনিজ সম্পদের মজুদ। ভিন্ন সীমান্ত থেকে সিরিয়ায় কামান হামলা চালানোর পরদিনই নতুন করে এখানে পাথুরে দেয়াল তৈরিতে উত্তেজনা বেড়েছে বসবাসকারী নাগরিকদের মনে।

সীমান্তের প্রায় তিন কিলোমিটার পরিমাণ এলাকায় ইতোমধ্যে পরিখা খননের কাজও শেষ করেছে তুরস্ক। এখানে তৈরি হতে থাকা পাথরের দেয়াল কম পক্ষে ২ মিটার প্রস্থ ও ৩ মিটার উচ্চতাবিশিষ্ট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই কারখানায় তৈরি দেয়ালের একাধিক অংশ লরিতে পরিবহন করে কড়া পাহাড়ায় পৌঁছে দেয়া হয় সীমান্তে। সেখানে জোড়া লাগিয়ে তৈরি করা সীমান্ত ধীরে ধীরে আরো তিনটি স্পর্শকাতর শহরকে ঘিরে ফেলবে বলে জানিয়েছে দেশটির সেনা কর্তৃপক্ষ। এর আগেও কয়েকটি শহরের সীমান্তে দেয়াল তৈরি করেছে তুরস্ক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.