হযরত খদিজাতুল এডুকেশন ট্রাষ্টের নির্বাচিত কমিটির শপথ

0

নিজস্ব প্রতিবেদক : হযরত খদিজাতুল কুবরা (রা:) এডুকেশন ট্রাষ্টের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ট্রাষ্টের চেয়ারম্যান বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. সাইয়্যেদ আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অদ্য সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রাষ্ট কর্তৃক পরিচালিত চট্টগ্রাম মহিলা মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাষ্টের নির্বাচিত সভাপতি সাতকানিয়ার জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ, মাওলানা মাহমুদুল হক ছিদ্দিকী, রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, নির্বাচিত সাধারণ সম্পাদক এ এন এম সোহাইল, ডা. মুহাম্মদ ইলিয়াছ, অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।

সভার সভাপতি ড. সাইয়্যেদ আবু নোমান নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্যপাঠ করান। তিনি শপথ অনুষ্ঠান শেষে তিনি নির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, এই দ্বীনি প্রতিষ্ঠান কোন ব্যক্তির নয়। কারো কোন সিদ্ধি হাসিলের জন্য এ প্রতিষ্ঠান গড়ে উঠেনি। নির্বাচিত কমিটি ও পরিচালনা পরিষদের সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে পরকালীন মুক্তির জন্যই এ প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, অপসংস্কৃতি থেকে রক্ষা করে যুবক যুবতীদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলেই একটি সুন্দর সমাজ বিনির্মান সম্ভব।

নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব নুর আহমদ বলেন, আমরা সবাই একতা বদ্ধ হয়ে পরকালীন মুক্তির জন্য দ্বীনি মাদরাসাটিকে দেশের খ্যাতিমান প্রতিষ্ঠানে রূপ দেব। শপথ গ্রহণকারী অন্যান্য সদস্যরা হলেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ এন এম সোহাইল। নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, মাওলানা মাহমুদুল হক ছিদ্দিকী, সহসম্পাদক মাহমুদ উদ্দিন মুরদ, অর্থ সম্পাদক ডা.মুহাম্মদ ইলিয়াছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল আজিজ চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. রেহান উদ্দিন, আইন সম্পাদক আনওয়ার শাহ, সদস্য ক্বারী মাওলানা আহমদ হোসাইন, হাজী আবু মুছা, শফিউল রেজা চৌধুরী, এম এ জাফর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.