হাটহাজারীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১

0

চট্টগ্রাম : হাটহাজারী থানার কলাবাগান এলাকায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জিকু (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার ভোর ৬টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত জিকুর পিতা মো. আবুল হাসেমকে (৪৫) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আবুল হাসেম রাঙ্গামাটি জেলার সেহেরি বাজার এলাকার বাসিন্দা।

হাটহাজারী থানার এসআই জামান  বলেন, ‘ভোরে হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রের সামনে ট্রাক-সিএনজির অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা জিকু ও তার পিতা আবুল হাসেম গুরুতর আহত হন। গুরুতর আহত পিতাপুত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকজিকুকে মৃত ঘোষণা করেন। আবুল হাসেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

ঘাতক ট্রাক (চট্টমেট্রো : ট-১১-০৬০২) ও দুর্ঘটনার শিকার সিএনজির অটোরিকশাটি (চট্টগ্রাম : থ-১১-৭৭৬৮) থানায় আনা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.