মানিকগঞ্জে ভাগ্নেদের হাতে ২ মামা খুন

0

সিটিনিউজবিডি : জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই মামাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাগ্নের বিরুদ্ধে। আহত হয়েছেন আরও একজন।রোববার সকালে উপজেলার উত্তর গোবিন্দল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান জানান।

নিহতরা হলেন ওই এলাকার টেনডল মোল্লা (৬০) ও তার চাচাতো ভাই আজিজ মোল্লা (৫০)।টেনডল মোল্লার ভাই করিম মোল্লাও (৪৬) এ ঘটনায় আহত হয়েছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সৈয়দুজ্জামান বলেন, টেনডল, আজিজ ও করিমের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তাদের ভাগ্নে জাহিদ হোসেন ও জসিম মিয়ার।

“এর জেরে সকালে জাহিদ ও জসিম দা ও ট্যাঁটা নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আজিজ ও টেনডলের মৃত্যু হয়।”পরে স্থানীয়দের সহায়তায় করিমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ওসি বলেন, ঘটনার পর থেকে জাহিদ ও জসিম পলাতক। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.