কমলাপুর রেল স্টেশনে ইয়াবাসহ যাত্রী আটক

0

সিটিনিউজবিডি:  রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে পাঁচ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. সেলিম (৩০)।আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেলিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরায়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, সেলিম নামের এক যাত্রী চট্টগ্রাম মেইল ট্রেনে করে সকালে কমলাপুরে রেল স্টেশন আসেন। গোপন সূত্রে জানা যায় যে, ওই যাত্রীর কাছে ইয়াবা জাতীয় মাদক আছে। এরই ভিত্তিতে রেলস্টেশনে নামার সঙ্গে সঙ্গে সেলিমকে চিহ্নিত করে তাঁর সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়।

সেখান থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।ওসি আরও জানান, এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেলিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। মাদক পাচারের অভিযোগে এর আগেও সে বেশ কয়েক বার গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আনোয়ারা থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.