ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদের স্মরণ চুয়েটের

0

শিক্ষাঙ্গণ, চট্রগ্রাম : একুশে জুগিয়েছে অপরিমেয় শক্তি ও সাহস। একুশের পথ ধরে আমরা গণঅভ্যুত্থান পেরিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি স্বাধীন দেশ। এখন নিজ নিজ অবস্থানে থেকে সেই দেশকে গড়ে স্বপ্নের উন্নত দেশের চলমান অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করতে হবে।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

সকালে প্রভাতফেরির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর জাতীয় পতাকা অর্ধনমিত করণ, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হযরত আলী, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল।

চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন হল প্রভোস্টের পক্ষ থেকে অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর, শিক্ষক সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ মশিউল হক, কর্মকর্তা সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক মো. আমীন মুসা ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, কর্মচারী সমিতির সভাপতি মো. জামাল উদ্দীন, সমিতির সাধারণ সদস্য মো. আব্দুল কাদের, শিক্ষার্থীদের পক্ষে সৈয়দ ইমাম বাকের ও মো. আবদুর রহমান কাঁকন। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.