নেভাদা ককাসে হিলারি জয়ী

0

সিটিনিউজবিডি:আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে গতকাল শনিবার নেভাদা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় ককাসে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন। সেখানে পরাজিত হয়েছেন দলের স্বঘোষিত সামাজিক সমাজতান্ত্রিক মনোনয়নপ্রত্যাশী সিনেটর বার্নি স্যান্ডার্স।অঙ্গরাজ্যটিতে প্রায় পাঁচ শতাংশ ভোটের ব্যবধানে স্যান্ডার্সকে হারিয়েছেন হিলারি। নেভাদায় জনমত জরিপে অনেক পিছিয়ে ছিলেন স্যান্ডার্স।

কিন্তু ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে হিলারির সঙ্গে ভোটের ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হন তিনি।নেভাদায় হিলারি নারী ও কৃষ্ণাঙ্গ ভোটারদের বেশি ভোট পেয়েছেন। আর সেখানে অভিবাসী ভোটারেরা ব্যাপকভাবে ভোট দিয়েছেন স্যান্ডার্সকে।অভিবাসী ও তরুণ ভোটারদের মধ্যে স্যান্ডার্সের জনপ্রিয়তা হিলারিকে পুরো বাছাই পর্বজুড়ে তাড়া করবে—এমন ধারণাই এখন প্রকট হয়ে উঠছে।

আগামী ২৭ সেপ্টেম্বর সাউথ ক্যারোলাইনায় দলের পরবর্তী বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।গত ১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মাধ্যমে শুরু হয় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার আসল লড়াই।আইওয়ায় দলীয় ককাসে স্যান্ডার্সের বিপক্ষে সুতো পরিমাণ ব্যবধানে জয় পান হিলারি। এরপর নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় প্রাইমারিতে স্যান্ডার্সের কাছে হিলারির ভরাডুবি হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.