টেকনাফে ভদন্ত উ পন্ডিতা মহাথেরের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

0

জসিম উদ্দিন টিপু, টেকনাফ:: বাংলাদেশ রাখাইন মার্মা সংঘ কাউন্সিলের সভাপতি, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ বাংলাদেশ আঞ্চলিক শাখার সদস্য, অশোক বৌদ্ধ বিহার ও অশোক বিহার শিশু কল্যাণ কেন্দ্রের প্রতিষ্টাতা বিহারাধ্যক্ষ চট্টগ্রাম রাখাইন সম্প্রদায়ের প্রাণ পুরুষ প্রয়াত উ পন্ডিতা মহাথেরের ৩য় বার্ষিকী পালিত হয়েছে।

এলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী বর্ণাঢ্যভাবে পালন করেছে রাখাইন সম্প্রদায়। ২১ফেব্রুয়ারী রোববার অশোক বৌদ্ধ বিহার ও শিশু কল্যাণ কেন্দ্রে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত কর্মসুচীতে ছিল, সকাল ৭টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ৮টায় দায়ক দায়িকাদের পঞ্চমশীল গ্রহণ, ৮টা ১৫মিনিটে ভিক্ষুদের মঙ্গলসুখ কামনা, ৮টা ৪৫মিনিটে ভদন্ত উ জ্যোতিসারা ভিক্ষুর অর্থায়ানে অশোক বৌদ্ধ বিহার প্রাঙ্গণে “অশোক” স্তম্ভের ভিত্তি প্রস্থর স্থাপন, ৯টায় চৌধুরীপাড়া যুব সংঘের উদ্যেগে বিশাল শোক র‌্যালী, ১১টায় ভিক্ষু সম্প্রদায়ের দুপুরের ভোজন প্রয়াত ভিক্ষুর জীবন ও কর্ম উপর আলোচনা।7cc34498-a51e-4f20-b97a-a81e46515b41

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মিঃ মং টেন উইন। ভদন্ত উ জ্যোতিসারা ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ রাখাইন বুডিষ্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিঃ মং হলা চিং। আলোচনায় অংশ নেন, রাখাইন বুডিষ্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চৌধুরীপাড়া শাখার সভাপতি মং টিং অং, ব্যবসায়ী চেং অংগ্য, ক্য বা ছিং, বাচসে, সুই থৌং ছা, চেন ছিং মং, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জসিম উদ্দিন টিপু। স্মরণ সভায় জেলার বিভিন্ন এলাকার বৌদ্ধ ভিক্ষুরা অংশ নেন। ২০১৩সনের ২১ফেব্রুয়ারী উ পন্ডিতা মহাথের মহাপ্রয়াণ করেন। প্রসঙ্গতঃ তিনি ১৯৪৭সন থেকে ২০১৩পর্যন্ত দীর্ঘ ৬৬বছর “অশোক বৌদ্ধ বিহার ও শিশু কল্যাণ কেন্দ্রে” বর্ণাঢ্য ভিক্ষু জীবন অতিবাহিত করেন। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের তিনি সহযোগীতা দিয়েছেন তা এখনো বাঙ্গালী জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.