হালিশহরে পুলিশ-মাদক ব্যবসায়ী সংঘর্ষ, আহত ৮

0

চট্টগ্রাম : নগরীর হালিশহর থানা এলাকা থেকে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামী ও মাদক ব্যবসায়ী সোহলকে (২৫) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এসময় পুলিশ-মাদক ব্যবসায়ী সংঘর্ষে ৬ পুলিশ সদস্য ও ২ মাদক ব্যবসায়ী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিতে পদ্মা আবাসিক সংলগ্ন রঙ্গীপাড়া বস্তিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই মিজানুর রহমান, এসআই জমির উদ্দিন, এসআই হিমেল রায়, এসআই নূর আবসার, এএসআই জাকির হোসাইন, এএসআই মো. শরিফ। এছাড়া মাদক ব্যবসায়ী সোহেল ও তার বাবা জাহাঙ্গীর আলম ওরফে কালা মিয়া ড্রাইভার।

হালিশহর থানার এসআই ইউসুফ  বলেন, ‘সোহেল মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে হালিশহর থানায় একাধিক মামলা আছে। মঙ্গলবার রাতে সেহেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময়, সেহেলের বাবা কালা মিয়া ড্রাইভারসহ তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সোহেল ও তার বাবাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।’

এ ঘটনায় আহত পুলিশ সদস্য ও দুই মাদক ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.