সিইউজে’র সমাবেশে আ জ ম নাছিরের দুঃখ প্রকাশ

0

গোলাম সরওয়ার :  প্রথম আলোর আলোকচিত্রী সাংবাদিক জুয়েল শীলের ওপর হামলার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এ ঘটনায় সাংবাদিকেরা তিনটি দাবি জানিয়েছেন একটি ছিল ঘটনাটিকে থানায় মামলা হিসেবে নেওয়া। আদালতের অনুমতি নিয়ে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। আমিও পাঁচলাইশ থানার ওসির সঙ্গে কথা বলেছি। তবে ছাত্রত্ব বাতিলের যে দাবি তোলা হয়েছে, সেটি আমার এখতিয়ার না। এটি কলেজের একাডেমিক কাউন্সিলের বিষয়। হামলাকারী ছাত্রনেতা রাশেদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চসিক মেয়র ।মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি সাংগঠনিক বিষয়টির দায়িত্ব নেব। তাঁকে সংগঠন থেকে বাদ দেওয়া হবে, এটি আমি ওদেরও বলে দিয়েছি।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দুপুর ১২টা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে মেয়র এ আশ্বাস দেন।সিইউজে’র সমাবেশে দুঃখ প্রকাশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের ব্যাপারে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ছেলেটির কোনো না কোনো মানসিক সমস্যা হয়েছে—এটি আমাকে ওর শিক্ষকেরাও বলেছেন। সবকিছুতে সে অস্বাভাবিক আচরণ করছে। আশা করছি, সাংগঠনিক ব্যবস্থা নিলে সে শোধরাবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে রাজনীতির যে ধারা, তাতে দলের ভেতরে অনেকে ঢুকে যাচ্ছে। আমি আ জ ম নাছিরের সম্মতি নিয়ে তো কেউ রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে না। যে যেভাবে পারছে, ঢুকে যাচ্ছে। অনেকে বলছেন, আপনি শহরের ময়লা পরিষ্কার করছেন, এখন দলের ভেতরে যে আবর্জনা আছে, সেগুলো পরিষ্কার করেন। কিন্তু আমি একজনকে বাদ দিলে আরেকজন তাকে আশ্রয় দেবে না, তার কী নিশ্চয়তা আছে। আশ্রয় দিচ্ছে না? অহরহ দিচ্ছে। যদি আমার পক্ষে সম্ভব হতো তাহলে আমি একজন একজন করে পরীক্ষা-নিরীক্ষা করে, প্রয়োজন হলে রক্ত পরীক্ষা করে তাকে ছাত্রলীগের সদস্য করতাম।

সিইউজের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের প্রতিশ্রুতি দিয়েছেন। ওনার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম, সাবেক সভাপতি এম নাসিরুল হক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.