নিজস্ব প্রতিবেদক : ৭টা সৃজনশীল প্রশ্ন বাতিল করে পূর্ব নির্ধারিত ৬টি প্রশ্নের উত্তর প্রদান পদ্ধতি বহাল রাখার দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“৭টি সৃজনশীল মানিনা, ৭টা মোরা লিখবনা” এই স্লোগানকে সামনে রেখে উক্ত মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
