যুক্তরাষ্ট্রের ক্যানসাসে নিহত ৪

0

আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে গতকাল বৃহস্পতিবার ক্রমিক গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ চারজন নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে সংঘটিতে ওই ক্রমিক গুলির ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী অঙ্গরাজ্যের হার্ভে কাউন্টির হেস্টন শহরের ঘাসকাটার যন্ত্র তৈরির একটি কারখানার কর্মচারী ছিলেন।

সেখানেও গুলির ঘটনা ঘটেছে। এক্সেল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায় তিনজনকে হত্যা করেছেন বন্দুকধারী। মোট চারজন নিহত হন। পরে কর্তৃপক্ষের গুলিতে বন্দুকধারীও নিহত হন। পুরো ঘটনায় মোট ১৪ জন আহত হয়েছেন। গুলির সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে ধারণা পুলিশের। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানসাসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি কারখানায় গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছেন এক ব্যক্তি।

পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হলে ভীতিকর পরিস্থিতির অবসান ঘটে। এর আগে ওই বন্দুকধারী গাড়িতে করে আশপাশে ঘুরে গুলি ছুড়ে ১৪ জনকে আহত করেছেন। হার্ভে কাউন্টির পুলিশ কর্মকর্তা টি ওয়াল্টন বলেন, বন্দুকধারী একটি গাড়িতে করে আশপাশে ঘুরেছেন বলে মনে হচ্ছে। কারখানায় প্রবেশের আগে একাধিক স্থানে গুলি ছোড়েন তিনি। স্থানীয় গণমাধ্যমে সন্দেহভাজন বন্দুকধারীর নাম সেডরিক ফোর্ড (৩৮) বলে উল্লেখ করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.