অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে গাইবেন পড়শী

0

বিনোদন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় গান গাইবেন পড়শী। ৫ মার্চ তিনি গান গাইবেন নিউ সাউথ ওয়েলসের ক্যামপেসি অরিয়ন রিসেপশন সেন্টারে আর ৭ মার্চ ক্যানবেরায়। সঙ্গে থাকবে তাঁর ব্যান্ড বর্ণমালা। অনুষ্ঠান দুটি আয়োজন করেছে রুট অডিও ভিজুয়াল।

আজ শনিবার সকালে পড়শী বলেন, ‘নিউ সাউথ ওয়েলসের অনুষ্ঠানটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে। পরেরটি সাধারণ অনুষ্ঠান। দুটি অনুষ্ঠানেই আমি বাংলা গান করব। নিজের জনপ্রিয় গানগুলোও থাকবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

অস্ট্রেলিয়া থেকে পড়শী দেশে ফিরবেন ৮ মার্চ। ২০ মার্চ তিনি যাবেন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক ও নিউজার্সিতে পাঁচটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.