সিলিন্ডার বিষ্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

0

হবিগঞ্জ: জেলার অলিপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে প্রাণ কোম্পানির ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- প্রাণ কোম্পানির শ্রমিক আব্দুল মোত্তালিব (২৫), রবিউল ইসলাম (২২), আলমগীর হোসেন (২৬), নাছিম মিয়া (২৭), সুমন মিয়া (২৮) ও শিপন মিয়া (৩০)।

দগ্ধ শ্রমিকরা জানায়, অলিপুরে অবস্থিত প্রাণ কোম্পানির ভিতরে একটি রুমে গ্যাস সিলিন্ডারে কাজ করার সময় হঠাৎ করে এর বিষ্ফোরণ ঘটে। এসময় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

হবিগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. বজলুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে শ্রমিকরা দগ্ধ হয়েছে।  প্রত্যেকের শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.