সাতকানিয়ায় জামায়াত-শিবিরের ২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

0

চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত অভিযানে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীসহ ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতভর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ছাত্র শিবিরের কর্মী জাহেদুল ইসলাম (২০) ও জামায়াত কর্মী মো. মোস্তাক (৩৫)। মাদকবিক্রেতা শহিদুল ইসলাম (৩০) ও দুইজন পরোয়ানাভুক্ত দু’জন ও নিয়মিত মামলার একজন আসামি।

সাতকানিয়া থানার এসআই নাসের  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন ডেঁমশা এলাকা থেকে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার মামলা আছে। এছাড়া ৭০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.