ভারত-ইরানের যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা

0

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে ইরান। দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ের আদমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এ তথ্য জানিয়েছেন।

ভারত মহাসাগরের উত্তরাঞ্চলীয় সমুদ্রসীমানায় নিরাপত্তা জোরদার এবং নৌ অভিযানসহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে দেশটির ডেপুটি কমান্ডারের সঙ্গে আলোচনাকালে সাইয়ারি বলেন, ‘আমরা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংক্ষিপ্ত মেয়াদে সামরিক মহড়া শুরু করব। পরবর্তীতে আমরা ভারতের সঙ্গে উদ্ধার এবং ত্রাণ মহরাতেও কৌশলী এবং বিস্তৃতভাবে অংশ নেব।’

তিনি আরো বলেন, ‘ভারত মহাসাগর বিশ্বের বিভিন্ন দেশসহ ইরানের কাছেও খুব তাৎপর্য বহন করে। তাই আমাদের জন্য এবং বিশ্বের জন্য এর নিরাপত্তা নিশ্চিত করা খুব জরুরি। কাজেই আমরা ঘোষণা দিচ্ছি যে, ভারত মহাসাগরের উত্তরে নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপত্তায় বিঘ্ন ঘটে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা নিজেদের পারদর্শীতা দেখাতে সক্ষম।’

সায়েরি আরো বলেন, ভারতীয় নৌবহর এপ্রিল বা মে মাসে ইরানের হরমোজগান প্রদেশের রাজধানী ও বন্দর শহর বন্দর আব্বাসে পৌঁছাবে।

এর আগে ২০১৫ সালে ভারতীয় নৌবাহিনীর একটি নৌবহর চারদিনের জন্য আব্বাস শহরে অবস্থান করেছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.