বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত কিশোরের

0

ঢাকা : রাজধানীর উত্তরায় চলন্ত বাসের ধাক্কায় মারা গেছে অজ্ঞাত এক কিশোর। ছেলেটির বয়স আনুমানিক ১৫। পরনে ছিল টি-শার্ট ও ফুল প্যান্ট।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উত্তরা থানার অদূরে অজ্ঞাত ওই কিশোর রাস্তা পার হওয়ার সময় একটি ঘাতক বাস তাকে সজোরে ধাক্কা মারে। এ সময় সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় টোকাই সাইফুল ও বারেক ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে মারা যায় কিশোরটি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত কিশোরের স্বজনদের কেউ ঢামেকে আসেনি।

ঢাকা মেডিকেলের ক্যাম্প পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অজ্ঞাত ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.