চাঁদপুরে সহস্রাধিক প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চাঁদপুর : সদর ও হাইমচর উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ হাজার ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৬ জন, সাধারণ মেম্বার পদে ৭শ ৪৯ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ২শ ১৬ জন প্রার্থী মঙ্গল ও বুধবার (১ ও ২ মার্চ) স্ব-স্ব উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

চাঁদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ মেম্বার পদে ৫শ ৭০ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১শ ৫৫ জন এবং হাইমচর উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, মেম্বার পদে ১৭৯ জন, সংরক্ষিত নারী মেম্বার পদে ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিষ্ণুপুরে আওয়ামী লীগের নাছির উদ্দিন খান শামীম, বিএনপির হাবিবুর রহমান মন্টু ও ইসলামী আন্দোলনের নাছির উদ্দিন। আশিকাটিতে আওয়ামী লীগের বিল্লাল হোসেন পাটওয়ারী, বিএনপির দেলোয়ার হোসেন খান ও স্বতন্ত্র জাফর আহমেদ খান জিতু, কল্যাণপুরে আওয়ামী লীগের শাখাওয়াত হোসেন পাটওয়ারী রনি, বিএনপির সাইফুল মাস্টার, ইসলামী আন্দোলনের জামিল আহমেদ, স্বতন্ত্র আব্দুল মান্নান মাল, শহীদ উল্লাহ খান, জি এম নজরুল ইসলাম ও আরিফুর রহমান তালুকদার। শাহমাহমুদপুরে আওয়ামী লীগের কামাল হোসেন খান লালু, বিএনপির স্বপন মাহামুদ, স্বতন্ত্র মজিবুর রহমান খান, খন্দকার সহিদুল আলম ও শরিফ উদ্দিন।

রামপুরে আওয়ামী লীগের আল মামুন পাটওয়ারী, বিএনপির মো. জাকির হোসেন তালুকদার ও স্বতন্ত্র মাহবুবুর রহমান পাটওয়ারী। মৈশাদীতে আওয়ামী লীগের মোখলেছুর রহমান, বিএনপির মনিরুজ্জামান মানিক, স্বতন্ত্র আবু জাফর মো. সালেহ ও মো. নূরুজ্জামান খান বাবলু। তরপুরচণ্ডীতে আওয়ামী লীগের ইমাম হাসান রাসেল গাজী, বিএনপির সর্দার রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মারুফ সরদার, স্বতন্ত্র মুজিবুব রহমান মজিব কাজী ও শহীদ কাজী। বাগাদীতে আওয়ামী লীগের বেলায়েত হোসেন বিল্লাল গাজী, বিএনপির মোহাম্মদ আলী পাঠান, ইসলামী আন্দোলনের জাহাঙ্গীর গাজী, স্বতন্ত্র ফারুক আহমেদ কাকন ও মানিক পাটওয়ারী।

ইব্রাহিমপুরে আওয়ামী লীগের আবুল কাশেম গাজী, বিএনপির জাহাঙ্গীর পাটওয়ারী ও স্বতন্ত্র রফিকুল ইসলাম ভূঁইয়া। চান্দ্রায় আওয়ামী লীগের খান জাহান আলী কালু পাটওয়ারী, বিএনপির মো. শাহাজাহান খান, ইসলামী আন্দোলনের শেখ মো. আবুল কালাম, স্বতন্ত্র শেখ মো. আবু জাফর ও আব্দুর রহমান বেপারী। হানারচরে আওয়ামী লীগের আ. ছাত্তার রাঢ়ি, বিএনপির মোক্তার গাজী, ইসলামী আন্দোলনের মিজানুর রহমান, স্বতন্ত্র হানিফ রাঢ়ী ও আবুল হোসেন বেপারী এবং রাজরাজেশ্বরে আওয়ামী লীগের হযরত আলী বেপারী, বিএনপির আবুল হোসেন প্রধানীয়া, স্বতন্ত্র আ. রাজ্জাক চোকদার ও মোহাম্মদ আলী প্রধানীয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।

হাইমচর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজীপুরে বিএনপির ইসমাইল হোসেন গাজী, আওয়ামী লীগের হাবিবুর রহমান গাজী ও স্বতন্ত্র মো. সফিউল্লাহ মন্টু পেদা। আলগী উত্তরে বিএনপির মাজহারুল ইসলাম সফিক, আওয়ামী লীগের মনির হোসেন দুলাল পাটওয়ারী, ইসলামী আন্দোলনের মাও. শফিউল্লা, জাতীয় পার্টির খাজা আহমেদ মিজি ও স্বতন্ত্র মো. মোতালেব ভূঁইয়া। আলগী দক্ষিণে বিএনপির সরদার আ. জলিল, আওয়ামী লীগের এমএ বাশার, জাতীয় পার্টির আনোয়ার হোসেন পাটওয়ারী, ইসলামী আন্দোলনের আ. রব খান ও স্বতন্ত্র হারুনুর রশিদ পাটওয়ারী। নীলকমলে বিএনপির হাজি ইয়াসিন রতন, আওয়ামী লীগের সালাউদ্দিন আহমেদ সরদার, জাতীয় পার্টির আবু সুফিয়ান ও ইসলামী আন্দোলনের রায়হান উদ্দিন পেদা।

হাইমচরে বিএনপির হাজি ইসহাক খোকন, আওয়ামী লীগের শাহাদাত হোসেন সরকার, ইসলামী আন্দোলনের সুলতান মিয়া গোলদার ও স্বতন্ত্র হামিদা সুলতানা এবং চরভৈরবীতে বিএনপির হাজি জাহিদুল ইসলাম বিপ্লব বেপারী, আওয়ামী লীগের আহমদ আলী মাস্টার ও স্বতন্ত্র মোস্তাফিজুর রহমান চৌকদার মনোনয়নপত্র দাখিল করেন।

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে মেম্বার পদে ৫২ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১৪ জন। আশিকাটি ইউনিয়নে মেম্বার পদে ৫১ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১৬ জন। কল্যাণপুর ইউনিয়নে মেম্বার পদে ৫৯ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১৪ জন। শাহমাহমুদপুর ইউনিয়নে মেম্বার পদে ৬০ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১৫ জন। রামপুর ইউনিয়নে মেম্বার পদে ৬৮ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১৪ জন। মৈশাদী ইউনিয়নে মেম্বার পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১০ জন। তরপুরচণ্ডী ইউনিয়নে মেম্বার পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১২ জন। বাগাদী ইউনিয়নে মেম্বার পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১৫ জন। ইব্রাহিমপুর ইউনিয়নে মেম্বার পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১১ জন। চান্দ্রা ইউনিয়নে মেম্বার পদে ৩২ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১৩ জন। হানারচর ইউনিয়নে মেম্বার পদে ২১ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ৫ জন এবং রাজরাজেশ্বর ইউনিয়নে মেম্বার পদে ৪০ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

হাইচমচর উপজেলার গাজীপুরে চেয়ারম্যান পদে ৩, মেম্বার ২১ ও সংরক্ষিত মেম্বার ১০; আলগী উত্তরে চেয়ারম্যান পদে ৫, মেম্বার ৩৭ ও সংরক্ষিত মেম্বার ১১; আলগী দক্ষিণে চেয়ারম্যান পদে ৫, মেম্বার ৩৬ ও সংরক্ষিত মেম্বর ১২; নীলকমলে চেয়ারম্যান পদে ৪, মেম্বার ৩২ ও সংরক্ষিত মেম্বার ১১; হাইমচরে চেয়ারম্যান পদে ৪, মেম্বার ২৭ ও সংরক্ষিত মেম্বার ৭ এবং চরভৈরবীতে চেয়ারম্যান পদে ৩, মেম্বার ২৬ ও সংরক্ষিত মেম্বার পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুর ও বালিয়া ইউনিয়নের সীমানা জটিলতায় নির্বাচন বন্ধ রয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে আগামি ৩১ মার্চ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.