ঢাকা : অর্থপাচার মামলায় তারেক রহমানকে খালাস দিয়ে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ মার্চ।
বৃহস্পতিবার (৩ মার্চ) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে তারেক রহমানকে এ বিষয়টি জানাতে তার লন্ডনের বাসার ঠিকানায় একটি নোটিশ পাঠানোর জন্য আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই নোটিশটি পাঠাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে দায়িত্ব দেয়া হয়েছিল।
আদালত গত ২৯ ফেব্রুয়ারি তারেক রহমানকে তার লন্ডনের ঠিকানায় নোটিশটি পাঠান। নোটিশে উল্লেখ ছিল, তারেক রহমান যেন আদালতে আত্মসমর্পণ করেন।

Comments are closed.