খেলনার পিস্তল দিয়ে কিশোরের ছিনতাই

চট্টগ্রাম : বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ সাংবাদিক পাহাড় থেকে কিশোর ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছোড়াসহ খেলনার পিস্তল।

শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই চক্রের আরো চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মামুন (১৯) ও রাশেল (১৮)। এর আগে গ্রেপ্তারকৃতরা হলো রিপন (১৮), মেহেদি (২২), দেলোয়ার (১৮), রিটন (১৮)।

বায়েজিদ থানার ওসি বলেন, ‘কিশোর বয়ষের সাত-আট জনের একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ সাংবাদিক পাহাড়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিলো। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হলে ওই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল আবারো অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

তিনি জানান, এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় ছোড়াসহ খেলনার দুটি পিস্তল উদ্ধার করা হয়। যা দিয়ে তারা পাহাড়ে বেড়াতে আসা দর্শনার্থী ও স্থানীয়দের কাছ থেকে ছিনতাই করতো।

এ বিভাগের আরও খবর

Comments are closed.