চট্টগ্রামের বায়েজিদে ‘সাইলেন্ট কিলার’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম : ‘অপরাধীরা যেমন দুর্ধর্ষ তেমনি নির্মম। তাই পুলিশের খাতায় তারা ‘সাইলেন্ট কিলার’ হিসেবে পরিচিত। একটি সিএনজি অটোরিকশা কিংবা মোটরসাইকেলের জন্য অবলিলায় চালককে খুন করতে পারে তারা। পরে গাড়ি নিয়ে পালিয়ে যায়।’

বায়েজিদ থানার পূর্ব কুলগাঁও খন্দকিয়া হাটের উত্তর মসজিদ এলাকা থেকে ‘সাইলেন্ট কিলার’ চক্রের তিন সদস্য গ্রেপ্তারের পর, ওই চক্র সম্পর্কে  দুপুরে  বলছিলেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।

এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা ছোরা, রশি, রুমাল, সাদা টেপ ও চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়।

2016_03_08_14_54_53_iLdJpmDTIs7qmR5PBLC8MaOSeNkbyM_original

গ্রেপ্তার তিনজন হল, মো.রুবেল প্রকাশ ফারহান (২৬), ‍কামরুল ‍হাসান (২৫), মো.ইকবাল প্রকাশ মফু (২০)।

পুলিশ সূত্র জানায়, ‘সাইলেন্ট কিলার’ চক্রের সদস্যরা যাত্রীবেশে রাস্তায় ও‍ঁৎ পেতে থাকে। সিএনজি অটোরিক্সা ভাড়া করে,  নির্জন স্থানে গিয়ে সুযোগ বুঝে চালককে শ্বাসরোধ করে খুন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ কাজে তারা সাথে থাকা রশি, অজ্ঞান করার ওষুধ-রুমাল, ছোরা ব্যবহার করে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন  বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি-‘সাইলেন্ট কিলার’ চক্রের একটি গ্রুপ পূর্ব কুলগাঁও খন্দকিয়া হাট এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করছে। এসময় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টেরে পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ‘সাইলেন্ট কিলার’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা তাদের পরিকল্পনার কথা স্বীকার করেছে’।

এ বিভাগের আরও খবর

Comments are closed.