আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় মার্কিন মুল্লুকে বন্দুক সন্ত্রাস এবং দুর্ঘটনা সবচেয়ে বেশি। প্রেসিডেন্ট ওবামা বন্দুক আইন কড়াকড়ি করতে চাইছেন, কিন্তু বেশিরভাগ মার্কিনিই এখনো সেই প্রস্তাবে সায় দেয় নি। কিন্তু এবার হয়তো দেবেন। কারণ গান কন্ট্রোল প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়া ফ্লোরিডার এক নারী দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন তার ৪ বছর বয়সি ছেলের হাতে।
ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, জেমি গিলট নামের ৩১ বছর বয়স্ক ঐ নারী মঙ্গলবার গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
মঙ্গলবার ফ্লোরিডার পুটনাম কাউন্টির ডেপুটি শেরিফ টহলে থাকা অবস্থায় হঠাৎ আবিষ্কার করেন একটি পিকআপ ট্রাক রাস্তা ছেড়ে লেনের উপর অস্বাভাবিক ভাবে উঠে পড়েছে এবং চালকের আসন থেকে একজন নারী সাহায্য চাচ্ছে। গাড়িতে তিনি এবং তার ৪ বছরের ছেলে ছিলেন। তবে ছেলের কোনও ক্ষতি হয়নি।

Comments are closed.