মাদারীপুরের শিবচরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের কারাদণ্ড-জরিমানা

মাদারীপুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাদারীপুরের শিবচরে একজনকে কারাদণ্ড ও অপর আরো একজনকে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৃথক ভাবে দুইজনকে দণ্ড দেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোতালেব বেপারীর সমর্থক সুধাংশ বৈদ্য তার প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে এবং নগদ টাকাসহ সুধাংশকে হাতেনাতে গ্রেপ্তার করে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৯ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া দুপুর দেড়টার দিকে পাঁচ্চর ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাখাওয়াত হোসেন নান্নুর পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাইক বাজিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ অপরাধে চেয়ারম্যান প্রার্থীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, ‘ভোটারদের মাঝে টাকা বিতরণের দায়ে সন্ধ্যায় একজনকে ৯ দিনের কারাদণ্ড দেই। এছাড়া দুপুরে সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের টিম চেয়ারম্যান প্রার্থীকে নগদ টাকা জরিমানা করে।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.