চট্টগ্রাম : নগরীর সদরঘাট থানার কামাল গেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আবু জাহিদ (৪৫) নামে এক ঝুট ব্যবসায়ি নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবু জাহিদ ৪৭ নম্বর পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ওসি মইনুল ইসলাম ভূঁইয়া।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ‘রাত দুইটার দিকে কামাল গেট এলাকার নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে গুরুত্বর আহত হন ঝুট ব্যবসায়ি আবু জাহিদ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Comments are closed.