আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের আমাজন বনাঞ্চলে সেনাবাহিনীর একটি বিমান ২২ আরোহীসহ বিধ্বস্ত হয়েছে।
এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া নিজ ট্যুইটার একাউন্টে জানিয়েছেন,
ইসরায়েলের তৈরি আরাভা বিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (১৯:৩০ জিএমটি) পূর্বাঞ্চলীয় প্রদেশ পাস্তাজায় বিধ্বস্ত হয়।
বিমানটির আরোহীদের মধ্যে ইকুয়েডর সেনাবাহিনীর ১৯ সেনা ছিলেন, তারা প্যারাশুট ঝাঁপ প্রশিক্ষণের জন্য বিমানটিতে উঠেছিলেন। এছাড়া বিমানটিতে দুই পাইলট ও এক মেরামতকারী ছিলেন। বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো পাতিনো এবং উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়েছেন।–বিবিসি।

Comments are closed.