সিটিনিউজবিডি : দীর্ঘ ১১ বছর পর আজ বুধবার নাটোরে জেএমবির সিরিজ বোমা হামলা মামলার রায় ঘোষণা করা হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার এ রায় ঘোষণা করবেন। এই রায়কে কেন্দ্র করে নাটোর আদালত প্রাঙ্গণ, বিচারক প্রদীপ কুমার রায়ের ব্যক্তিগত ও বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সকাল থেকেই আদালতে অবস্থান করছেন। এই মামলার সাত আসামির (জেএমবি নেতা) সর্বোচ্চ শাস্তি আশা করছে রাষ্ট্রপক্ষ। নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরও খবর

Comments are closed.