বাংলাদেশ ক্রিকেট দল কলকাতায়

স্পোর্টস ডেস্ক  :  অস্ট্রেলিয়ার কাছে ক্লোজ ম্যাচে পরাজয় মেনে নিতে পারলেও, ভারতের কাছে পরাজয়টা কোনমতেই মেনে নেয়ার মত নয়।তবে নিয়মরক্ষার আরেকটি ম্যাচে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ২৬ মার্চ কলকাতার ইডেনে গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে খেলার পরই দেশে ফিরবে বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাঙ্গালুরুর অভিযান আপাতত শেষ। এবার শেষ ম্যাচ খেলতে আসতে হবে কলকাতায়। ব্যাঙ্গালুরু থেকে স্থানীয় সময় আজ সকাল সাড়ে ১০টায় বিমানে ওঠেন মাশরাফি অ্যান্ড কোং। দুপুর ১টায় কলকাতার দমদম বিমান বন্দরে এসে নামে টিম বাংলাদেশ। বিমান বন্দরে নেমেই সোজা টিম হোটেলে গিয়ে অবস্থান নেয় বাংলাদেশের ক্রিকেটাররা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.