ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের হুমকি দিচ্ছে 

নিজস্ব প্রতিবেদক :   উত্তর জেলা বি.এন পি’র সভাপতি আসলাম চৌধুরী ২৮ শে মার্চ সোমবার সকাল ১১টায় চট্রগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ২য় দফায় ইউপি নির্বাচনের পূর্বে জেলার আওতাধীন সীতাকুন্ড,মিরশ্বরাই,ও সন্দ্বীপ উপজেলায় বিভিন্ন ইউপিতে নির্বাচনোত্তর সরকার দলীয় সমর্থকদের মাধ্যমে নির্যাতন,হত্যার হুমকি এবং জয় লাভ করলে বাড়ী ঘর জ্বালীয়ে ভিটেছাড়া করার মতো সন্ত্রাসী ভীতি প্রদর্শন করার গুরতর অভিযোগ তুলেছেন।
তিনি আরো অভিযোগ করেন যে,১ম দফার নির্বাচনে হরিলুটের মতো ৭৫২টি ইউপি তে ভোটবাক্স ছিনতাই করেছে সরকার দলীয় ক্যাডার বাহিনী এবং নৌকা মার্কার চিহৃদ সন্ত্রাসী লোকজন । এছাড়া ধানের শীষ প্রতিকের পোষ্টার,ব্যানার,ফ্যাস্টুন ছিড়ে ফেলে আগুনে জ্বারিয়ে দেন বলে জানান ।গণসংযোগ করা কালে-মাইক কেড়ে নেয়া ও বাড়ী ঘওে গিয়ে প্রার্থীদেও আত্ম-স্বজন কে মারতর সহ শারীরক নির্যাতনের কথা ভুক্তভোগীরা উপস্থিত সাংবাদিকদের সরাসরি জানান।
লিখিত বক্তব্যে আসলাম চৌধুরী আরো জানান, ১০নং (ছলিমপুর)ইউপি মেম্বার ও যুবদল সাঃসম্পাদক-মোঃ রোকন উদ্দিন কে র‌্যাব-৭ ধরে নিয়ে ২দিন পওে অনেকটাই মুমূর্ষ অবস্থায় ফেরত দিয়ে কোটের্ পাঠান সৈয়দপুর ইউপিতে সংখ্যালঘু চেয়ারম্যান প্রার্থী) হওয়ায় তাঁর আত্মীয় স্বজনের বাড়ী ঘরে আগুন দেয় এবং নির্বাচন পর্যন্ত ঘর-বাড়ীতে না আসতে চরম হুমকি প্রদর্শন করে।বারোয়ঢালা ইউপি চেয়াম্যান প্রার্থী অহিদুল ইসলাম কে ফোনে হুমকি সহ দুইবার তাঁর বাড়ীতে গুলিবর্ষন করে বাড়ীঘর ভাঙ্গচুর করে প্রতিপক্ষ নৌকা মার্কার সমর্থকরা।
এছাড়া গত ২৪মার্চ বর্তমান সোনইছড়ি ইউপি চেয়ারম্যাননুরউদ্দিন জাহাঙ্গীরের ব্যাক্তিগত অফিসেও হামলার অভিযোগ করেন।একই দিন কুমিরা ইউপি তে পোস্টার লাগানোর সময় ছাত্রদল-যুবদল কর্মীদেও ব্যাপক মারধর করে পুলিশের কাছে মিথ্যা মামলার অভিযোগ তুলেদেন।আর বাশঁবাড়িয়া ইউপিতে ক্ষমতাসীন আঃলীগ ( নৌকা)র’চেয়ারম্যান প্রার্থী শওকত নিজেই মুঠো ফোনে বিএনপি’র (ধানের-শীষ)প্রার্থীর ছেলে হারুন কে হুমকি দিয়ে বর্িাচন থেকে সরে যেতে বারবার শাসিয়ে দেন ।একই অবস্থা সন্দ্বীপ ইউপিতে বিরাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসলাম চৌধুরী সমস্ত নির্যাতন-হুমকি ও সন্ত্রসী-ভীতি নিয়ে বিএনপি ইউপি নিবাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবেন বলেও অনেক প্রার্থী প্রশাসনের ভয়ে প্রচরনায়ে অংশ নিতে পারছেন না বলেন্ ।তাই ইসিকে আবারো জোর দিয়ে দাবি করেন যে,ইউপি নির্বাচনে লেভেল প্লেয়েং নিশ্চিত করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ।অন্যতায়-সকল অন্যায়ের দায়-ভার ইসি/সরকার কে বহন করতে হবেই ।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন-নুরুল আমিন,তফাজ্জল আহম্মদ,হাজ্বী মহিউদ্দিন,অধ্যাপক ইউনুছ চৌঃ,হাজ্বী ছালাউদ্দিন,আওয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন,সেলিম চেয়ারম্যান),জাকির হোসেন, চেয়াম্যান প্রার্থী-জিতেন্দ্র নারায়নদাশ,অহিদুল ইসলাম,আবুল কালাম আজাদ,ছাত্রদল কেন্দ্রিয় নেতা-সারোয়ার উদ্দিন,জুহুরুল আলম,আবু আহম্মেদ,আজমখান,কুতুব উদ্দিন খান প্রমুখ ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.