প্রিমিয়ার বিশ্ববিদ্যিালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুই গ্রুপের সংর্ঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও আরো ‍তিন শিক্ষার্থী আহতের ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনার কথা নিশ্চিত করে বলেন, কিছু বহিরাগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা চালিয়েছে। তাই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া খুনরে ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বিভাগে নবীন বরণ উপলক্ষ্যে কমিটি গঠন ও নবীন বরনে প্রধান অতিথি করা নিয়ে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিলো।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে বিবাদমান শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা বাক বিতান্ডার পর দুপুর দুইটার দিকে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে নাসিম আহমদ সোহেল, ইমতিয়াজ, শুভ ও রনি নামের চার শিক্ষার্থী ছুরিকাহত হয়। এরমধ্যে নাসিমকে প্রথমে বেসরকারি সিএসসিআর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা নগরীর ওয়াসা মোড়, প্রবর্তক মোড়, ষোলশহর দুই নাম্বার গেইট, চকবাজার, শেরশাহ কলোনীসহ কয়েকটি স্থানে রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ী ও দোকান পাট ভাংচ’র করে। প্রবর্তক মোড় সংলগ্ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রষশাসনিক ভবনে ভাংচুর করে।

এদিকে, সংঘর্ষেও ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য জানিয়েছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এর মধ্যে যাচাই বাচাই শেষে নির্দোষ শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে।

বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা- কর্মীদের ব্যারিকেডের কারনে নগরীর অনেক এলাকায় যানজট দেখা দেয়। বিকাল তিনটা থেকে শুরু করে ছয়টা পর্যন্ত দুঃসহ যানজটে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.