টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

গোলাম সরওয়ার :   টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ । গত ৩১ মার্চ  টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান করেও জিততে পারল না ভারত। দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে বিরাট কোহলির অপরাজিত ৮৯ রানের সুবাদে ২ উইকেটে ১৯২ রান করে ভারত। জবাবে লেন্ডন সিমন্সের অপরাজিত ৮২ রানের কল্যাণে ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

আন্দ্রে রাসেল কোহলির পরপর দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে ক্যারিবীয়দের কলকাতার ইডেন গার্ডেনের ফাইনালে পৌঁছে দেন। যেখানে আগে থেকেই অপেক্ষা করছে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৯২/২ (কোহলি ৮৯*, রোহিত ৪৩, রাহানে ৪০, ধোনি ১৫*; বদ্রি ১/২৬, রাসেল ১/৪৭)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ ওভারে ১৯৬/৩ (সিমন্স ৮২*, চার্লস ৫২, রাসেল ৪৩; কোহলি ১/১৫, নেহরা  ১/২৪, বুমরাহ ১/৪২)।

ফলাফল :  ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: লেন্ডল সিমন্স।

এ বিভাগের আরও খবর

Comments are closed.