বিনোদন : পোস্টার, টিজারের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ইউটিউবে রিলিজ হল ভারতের জাতীয় দলের বিতর্কিত ক্রিকেটার আজহার উদ্দিনের জীবনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘আজহার’-ট্রেলার।
১৩ মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
মাত্র ২মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারে আভাস পাওয়া গেল ক্রিকেটার আজহার উদ্দিনের ক্রিকেট জীবন ছাড়াও ব্যক্তিগত জীবনেরও! প্রেম, বিয়ে, ক্রিকেট জুয়ারিদের সঙ্গে তার সম্পর্ক এইসব বিষয় নিয়েই সিনেমা আজহার। নির্মাতা টনি ডি’সুজার নির্মাণে ছবিটিতে আজহারের চরিত্রে অসাধারণ অভিনয় করার পূর্ভাবাস দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। ছবিতে তার প্রেমিকা ও স্ত্রীর চরিত্রে আছেন নার্গিস ফাখরি ও প্রাচী দেশাই।
অন্যদিকে অভিনেতা থেকে লেখক বনে গেলেন বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত অভিনেতা ইমরান হাশমি! নিজের ক্যানসার আক্রান্ত ছেলেকে নিয়ে পিতা হিসেবে তার স্ট্রাগল নিয়ে বই লিখেছেন তিনি। সদ্য প্রকাশিত ইমরান হাশমির লেখা এই বইটির মোড়ক উন্মোচনও করলেন তার সেই ছেলে আয়ান।

Comments are closed.