আজ মাঠে নামছে পিএসজি-ম্যানসিটি

খেলাধুলা : ইউরোপিয়ান আসরের কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। শক্তির বিচারে কেউ ‍কারো চেয়ে কম নয়। তবে ঘরোয়া লিগে আধিপত্য থাকলেও নিজেদের চ্যাম্পিয়নস লিগ রেকর্ডের উন্নতিতে চোখ রাখছে দু’দল।

আজ (৬ এপ্রিল) প্যারিসের স্টেডিয়ামে শেষ আটের প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় পিএসজি-ম্যানসিটি হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। একই সময়ে অপর ম্যাচে জার্মানির উলফসবুর্গের বিপক্ষে মাঠে নামবে রিয়াল ‍মাদ্রিদ। দু’দলেই তারকা খেলোয়াড়দের কমতি নেই।

গত দু’টি আসরেই বার্সেলোনার বিপক্ষে হেরে নকআউট পর্ব (শেষ ষোলো) থেকে বিদায় নেয় ম্যানসিটি। এবার অবশ্য ইংলিশ লিগের ফর্মটা চ্যাম্পিয়নস লিগে টেনে আনে সিটিজেনরা। এবার তাদের সামনে সেমিফাইনাল মিশন। অন্যদিকে, ফ্রেঞ্চ লিগ নিশ্চিত করা পিএসজিকে এবারের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরের অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে। গতবার বার্সার কাছে হেরেই কোয়ার্টারে থেমে যায় ফ্রেঞ্চ জায়ান্টদের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন। ২০১১ সালে কাতারের ধনকুবের মালিকানায় আসার পর পিএসজির সামনে এবার সেমি নিশ্চিতের সবচেয়ে সেরা সুযোগ।

এ ম্যাচটি জ্লাতান ইব্রাহিমোভিচের জন্য মাইলফলক ছোঁয়ার উপলক্ষ। আর মাত্র একটি গোল করলেই সাবেক পর্তুগিজ স্ট্রাইকার পাওলেতার রেকর্ড ৭৮ গোলের রেকর্ড ভেঙে পার্ক ডেস প্রিন্সেসে (পিএসজির হোম ভেন্যু) সর্বোচ্চ গোলস্কোরার (সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে) হবেন সুইডিশ তারকা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.