জঘন্য অ্যাওয়ার্ড পেল শাহরুখ-কাজল

বিনোদন : এবছর বলিপাড়ায় তিরস্কারের পুরষ্কার গোল্ডেন “কেলা অ্যাওয়ার্ড”।

প্রতি বছর খারাপ পারফরম্যান্সের জন্য দেয়া হয়ে থাকে এই অ্যাওয়ার্ডটি। সম্প্রতি সামনে এসেছে অষ্টম কেলা অ্যাওয়ার্ডের তালিকা।

সেখানেই বছরের সব থেকে জঘন্য সিনেমার অ্যাওয়ার্ড পেল শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’। সমালোচকরা তো বটেই সিনেমাটি দেখা অধিকাংশ দর্শকও বলছেন শাহরুখের ফিল্মি জীবনে সবচেয়ে খারাপ সিনেমাগুলির মধ্যে ‘দিলওয়ালে’ একটি।

যদিও বক্স-অফিসে সুপার হিট রোহিতের ‘দিলওয়ালে’।

এছাড়া ‘গোল্ডেন কেলা’য় বছরের সবচেয়ে খারাপ অভিনেতা-অভিনেত্রীর জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন সূরজ পাঞ্চোলি ও সোনম কাপুর। সবচেয়ে খারাপ পরিচালকের তিরস্কার এসেছে সুরজ বাঁজাতার ঝুলিতে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.