পয়লা বৈশাখে বিশ্বজিতের নতুন গান

বিনোদন : পয়লা বৈশাখে নতুন অ্যালবামে নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

অ্যালবামে কুমার বিশ্বজিতের দুটি গান জায়গা পেয়েছে। গান দুটির শিরোনাম হলো- ‘তুমি যদি হারাতে চাও’ ও ‘তুমি এলে মন বাগানে কুঁড়িরা ফুল হয়ে ফুটে’। তবে হারাওএতে বাজারে আসবে অ্যালবামটি। প্রথম গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। দ্বিতীয় গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার।

‘আনন্দের গান- ৩’ শিরোনামের এই অ্যালবামটি একক নয়, এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার শুভমিতাও।

সম্প্রতি রাজধানীর উত্তরায় বিশ্বজিতের স্টুডিওতে এ গানগুলোর ধারণ কাজ সম্পন্ন হয়েছে। অ্যালবামটি বাজারে নিয়ে আসছে সিডি চয়েস।

এ বিভাগের আরও খবর

Comments are closed.