আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক : পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন। কর ফাঁকি ও অর্থপাচারকারী বিশ্বনেতাদের তালিকায় তার নাম থাকায় বিতর্কের মুখে পড়েন তিনি।

মঙ্গলবার (০৫ এপ্রিল) পদত্যাগের এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন। রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

বিবিসি জানিয়েছে, অফশোর একাউন্ট খুলে তিনি কর ফাঁকি দিয়েছেন। এমন খবর ফাঁস হয়ে যাওয়ার পর থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল।

পানামার ল ফার্ম ‘মোসাক ফনসেকার’ ফাঁস হওয়া গোপন দলিলে দেখা গেছে, গুনলাগসন এবং তার স্ত্রী ব্রিটিশ ভার্জিন ‘উইনট্রিস’ নামে একটি অফশোর কোম্পানির মালিক। তিনি এবং তার পরিবার বহু মিলিয়ন ডলারের সম্পদ গোপন করেছেন বলে অভিযোগ ওঠে। তবে, গুনলাউগসন অনিয়ম বা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

বিবিসি আরও জানায়, কর ফাঁকির গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর বিশ্বের যে ক্ষমতাধর রাজনীতিক এবং ব্যবসায়ীরা এখন চাপের মুখে পড়েছেন। তাদের মধ্যে গুনলাগসনই প্রথম পদত্যাগ করলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.