দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

সিটিনিউজবিডি :    দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে এক যুবক। দিল্লিতে আবারো জোড়-বিজোড় গাড়ি চলাচল শুরু উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে শনিবার ওই যুবক জুতা নিক্ষেপ করেছে। এর আগে গত জানুয়ারিতে কেজরিওয়ালের মুখে কালি নিক্ষেপ করেছিলেন এক নারী।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবক সরকারের সিএনজি ইঞ্জিন সার্টিফিকেশন প্রোগ্রাম দুর্নীতির অভিযোগ আনেন। জুতা নিক্ষেপের আগে চিৎকার করে ফিটনেসবিহীন সিএনজির বিরুদ্ধে চলমান অভিযানের বিষয়ে কেজরিওয়ালের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

তবে ওই জুতা কেজরিওয়ালের শরীরে লাগার আগে দলের এক কর্মী তা ঠেকান। এ সময় ওই যুবককে দলের কর্মীরা মারধর করেন। পরে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে।

এর আগে প্রথম দফায় গত ১ জানুয়ারি থেকে দিল্লিতে জোড়-বিজোড় গাড়ি চলাচলের জন্য দিন নির্দিষ্ট করে দেওয়ায়। দ্বিতীয় দফায় নিবন্ধিত জোড়-বিজোড় গাড়ি চলাচল ১৫ এপ্রিল থেকে শুরু হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.