জার্মানিতে গুম হচ্ছে শিশু-কিশোর

আন্তর্জাতিক : জার্মানি থেকে অভিভাবকহীন হাজার হাজার শরণার্থী শিশু-কিশোর গুম হয়ে গেছে। গত বছর গুম হওয়া এসব শিশু-কিশোর অপরাধী ও মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মান সংবাদ সংস্থা ফাংক মেডিয়েন গ্রুপ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ২০১৫ সালে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার ৫ হাজার ৮৩৫ শরণার্থী শিশু-কিশোর পশ্চিম ইউরোপীয় দেশটি থেকে গুম হয়েছে। এদের মধ্যে ৫৫৫ জনই অনূর্ধ্ব-১৪ বছরের । রহস্যজনকভাবে গুম হয়ে যাওয়া এসব শিশুর অধিকাংশই আফগানিস্তান, সিরিয়া, ইরিত্রিয়া, মরক্কো এবং আলজেরিয়া থেকে আসা।

জার্মান স্বরাষ্ট্র দফতরের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, সম্প্রতি দেশটির সরকার নিখোঁজ হয়ে যাওয়া প্রায় ৬০০০ শিশুর বিষয়টি পার্লামেন্টকে অভিহিত করা হয়েছে। অবশ্য কেন এসব শিশু হারিয়ে গেছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.