বাংলা নববর্ষ ১৪২৩ সংক্রান্তে আহবান
১) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
২) বাংলা নববর্ষ ১৪২৩ এর সকল অনুষ্ঠান সূর্যাস্তের পূর্বে শেষ করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।
৩) আপনার সাথে শিশু/কিশোর থাকলে তার পকেটে বাসার ঠিকানা ও মোবাইল নম্বর লেখা কাগজ রাখুন এবং হারিয়ে গেলে নিকটস্থ পুলিশের সহায়তা নিন।
৪) পুলিশকে তল্লাশী কাজে সহায়তা করুন।
৫) নারী ও শিশুদের সাথে সৌজন্যমূলক ও সহানুভুতিশীল আচরণ করুন। তাদের হয়রানি করা থেকে বিরত থাকুন।
৬) প্রকাশ্যে ধুমপান ও মাদক দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকুন।
৭) অনুষ্ঠান স্থলে সন্দেহজনক কোন সরঞ্জাম/বস্তু/ব্যাগ/অস্ত্র/ছুুরি/কাঁচি/পটকা/দাহ্যপদার্থ/ক্ষয়কারক তরল/ব্লেড/ নেইল কাটার/দিয়াশলাই/গ্যাস লাইটার সাথে বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
৮) আপনার আশে পাশে অথবা দৃষ্টি সীমায় কোন সন্দেহজনক ব্যক্তি, সন্দেহজনক বস্তু/দ্রব্যাদি দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে পুলিশ’কে খবর দিন।
যে কোন জরুরী প্রয়োজনে যোগযোগ করুন :
পুলিশ কন্ট্রোল রুম
ফোন-০৩১-৬৩৯০২২, ০১৭১১-৩৬৯৮২৩
ফোকাল পয়েন্ট :
জনাব মোঃ কাজেমুর রশীদ
সহকারী পুলিশ কমিশনার (ইন্টঃ)
সিটি স্পেশাল ব্রাঞ্চ, সিএমপি, চট্টগ্রাম।
মোবাইল- ০১৭১৩-৩৭৩২৪৬।
অথবা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সকল অফিসার ইন-চার্জ (ওসি)’দের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করুন।
পুলিশ আপনার বন্ধু। পুলিশকে সহায়তা করুন।

Comments are closed.