আগামীকাল ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান

মোস্তাফিজুর রহমান : আগামী কাল বিকাল ৪টায় হোটেল এ্যাম্ব্রোশিয়ায় বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের অভিষেক ও সংবর্ধনা

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম শাখার নব গঠিত কমিটির অভিষেক, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল ২২ এপ্রিল’২০১৬ শুক্রবার বিকাল ৪টায় আগ্রাবাদস্থ হোটেল এ্যাম্ব্রোসিয়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। প্রধান বক্তা থাকবেন বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক মীর আহমদ মীরু।

উক্ত অনুষ্ঠানে সিনিয়র ফটো জার্নালিষ্ট বীর মুক্তিযোদ্ধা দেবু প্রসাদ দাশ দেবু ও সিনিয়র ফটো জার্নালিষ্ট বীর মুক্তিযোদ্ধ মঞ্জুরুল আলম মঞ্জু কে সংবর্ধনা দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.