ফের একসঙ্গে সালমান-ক্যাটরিনা

বিনোদন : যদি বলিউড ভক্তদের কাছে থেকে জানতে চাওয়া হয় ক্যাটরিনার সাথে কার বেশি মিল পাওয়া যাবে? তাহলে সবাই সালমান এর নাম উচ্চারণ করবে। ঠিক তেমনি ভক্তদের আবার চমক দিতে হাজির হচ্ছে এই দুই তারকা।

সেই দিন আর নেই। রণবীর-ক্যাটরিনা নেই আর দুজনার। তাদের মধ্যে অনেক দূরত্ব। যদিও শোনা যাচ্ছিল, ক্যাটরিনা নাকি এখনও রণবীরের অপেক্ষায় আছেন।

আসল খবর হল, রণবীরের সঙ্গে নয়, প্রাক্তন প্রেমিক সালমানের সঙ্গে ফের জুটি বাঁধবেন ক্যাটরিনা। তবে আপাতত বাস্তবে নয়, অভিনয়ের খাতিরে।

খবর টাইমস অব ইন্ডিয়ার খবরে দাবি করা হয়েছে, ছবিটি প্রযোজনা করবেন স্বয়ং সালমান খান।

তাহলে কি এর মাধ্যমে ক্যাটরিনা ফের ফিরছেন তার পুরনো প্রেমিকের কাছে?

এ বিভাগের আরও খবর

Comments are closed.